আমির খানের নতুন সিনেমা : লাল সিং চাড্ডা







টকিজ মানিক  :

আমির খান মানেই নতুন কিছু, নতুন লুক, নতুন আইডিয়া, একদম বৃত্তের বাহিরের সিনেমা । গত ২০ বছর ধরে আমির তার এই সফর চালু রেখেছেন সফলতার সাথে । শুধু বলিউড নয় সারা বিশ্বে এমন পরিশ্রমী এবং সিনেমা অন্ত:প্রাণ অভিনেতা খুব বেশি  পাওয়া যাবে না । অথচ কেরিয়ার শুরু করেছিলেন বলিউডের সেই তথাকথিত নাচগানের সিনেমা দিয়েই ।

২০০১ সালের 'লগন' সিনেমা আমির খানকে আমুলে পাল্টে দেয় । এরপর থেকে আমিরকে আর একই ধরনের চরিত্র দ্বিতীয়বার অভিনয় করতে দেখা যায়নি । তার লুক পরিবর্তনের জন্য তিনি কি কি না করেছেন ! কখনো মোটা হয়েছে, কখনো মাসলম্যান হয়েছেন, কখনো শুকিয়ে ২৫ বছরের যুবক, আবার কখোন হয়েছেন বৃদ্ধ কুস্তিগির । আর এসব করতে করতে  নিজেকে এক অন্যরকম  উচ্চতায় নিয়ে গেছেন আমির ।

সবশেষ আমিরের নতুন সিনেমা আসছে 'লাল সিং চাড্ডা'। ভোলাভালা এক শিখ যুবকের চরিত্রে দেখা যাবে তাকে ।
 ১৯৯৪ সালের হলিউডের বিখ্যাত ক্লাসিক সিনেমা 'ফরেস্ট গাম'এর রিমেক করছেন আমির । এর জন্য হিন্দি রিমেকের কপিরাইট এখন তার। 'ফরেস্ট গামে'র টম হ্যাংকসের সেই বিখ্যাত 'ফরেস্ট গাম' চরিত্রটি করছেন আমির। এই চরিত্রের জন্য হ্যাংকস শ্রেষ্ট অভিনেতার অস্কার জিতেছিলেন সেই বছর । সারা পৃথিবীতে 'ফরেস্ট গাম' দারুণ সামাদৃত একটি চলচ্চিত্র। ৫ কোটি ডলারের বানানো 'ফরেস্ট গাম' আয় করেছিল ৬৮ কোটি ডলার । এখনও আয় করছে ।

বোকাসোকা ফরেস্ট কিভাবে আমেরিকার সবচেয়ে বড় বড় ঘটনাগুলোতে জড়িয়ে গিয়েও সাধারন এক মানুষের মতো  ছিলেন তাই দেখানো হয়েছিল সিনেমায় । আর তার ভারতীয় সংস্করনে আমির খানকে দেখা যাবে 'লাল সিং চাড্ডা' নামে । প্রেসিডেন্ট কেনেডির সাথে সাদাকালো  ফরেস্টগামের ভিডিও দেখে দর্শকরা দারুণ মুগ্ধ হয়েছিল । আর আমিরের 'লাল সিং চাড্ডা' হয়ত দেখা যাবে বাবরী মসজিদ এর ঘটনার সাথে কিভাবে জড়িয়ে যায় লাল সিং ।

এখন দেখার বিষয় টম হ্যাংসের 'ফরেস্ট' নাকি আমির খানের ' চাড্ডা' কে মানুষকে বেশি আন্দোলিত করতে পারে !

'লাল সিং চাড্ড' মুক্তি পাবে ২০২০ সালের ২৫ ডিসেম্বর। আমিরের সাথে এই সিনেমায় দেখা যাবে কারিনা কাপুরকে ।    সিনেমাটি  পরিচালনা করছেন ‘সিক্রেট সুপারস্টার'-এর পরিচালক অদ্বৈত চন্দন। ছবিটি প্রযোজনা করছে আমিরের নিজের কোম্পানি ও ভায়াকম এইট্টিন মোশন পিকচার্স ।

এবার হয়ত সিনেমার সেই  বিখ্যাত ডায়লগ ' রান ফরেস্ট রান...' এর বদলে শোনা যাবে ' ভাগ চাড্ডা ভাগ....' এখন শুধু সিনেমা মুক্তির অপেক্ষা।


টকিজ মানিক
লেখক ও সাংবাদিক